ডিপ্লোমা প্রকৌশলী
পাবনায় আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদ্যাপন
পাবনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদ্যাপন করা হয়েছে। ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শনিবার (২৮ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।